Suffix and prefix for SSC.

 Suffix and Prefix ( Made by Md Zakarya Sir 01751545250 )

Suffix ও prefix এ Parts of speech এর ৮প্রকার এর ৪প্রকার ( Noun, Adjective, Verb, Adverb) আলোচিত হয়। এদেরকে এক শব্দ থেকে অন্য শব্দে পরিবর্তন করা যায় এবং এদেরকে base word বলে।

বাকি চার প্রকার (Pronoun, Preposition, Conjunction, Interjection) কে পরিবর্তন করা যায় না তাই এদেরকে subsidiary word বলে।

✳ Root(মূল) word এর শেষে letter/letters যোগ করে নতুন শব্দ তৈরি করা কে affix/derivatives বলে।

✳ Affix/derivatives দুই প্রকার —

① Suffix

② Prefix

① Suffix: Root word-এর শেষে letter/letters যোগ করে নতুন শব্দ তৈরি করাকে suffix বলে।

উদাহরণ:

educate + tion = education

black + en = blacken

beauty + ful = beautiful 

② Prefix: Root word-এর শুরুতে letter/letters যোগ করে নতুন শব্দ তৈরি করা কে prefix বলে।

Prefix উদাহরণ:

En + danger = endanger

un + armed = unarmed

ir + regular = irregular

Note : Suffix যোগে noun/adjective/verb/adverbতৈরি হয় এবং 

Prefix যোগে অর্থে পরিবর্তন হয়।

*Suffix/ prefix অথবা যেকোনো শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে শূন্যস্থানের পরের শব্দটি কি এবং নিচের structure টি follow করতে হবে।

Adverb+ Adjective+ Noun 

অর্থাৎ শূন্য স্থানে পরে Noun থাকলে শূন্যস্থানে এস এAdjective বসে এবং শূন্যস্থানের পরের Adjective থাকলে শূন্যস্থানে Adverb বসে।

শূন্যস্থানের পরে Noun/ Adjective না থাকলে শূন্যস্থানের আগে দেখতে হবে।শূন্যস্থানের আগে Adverb থাকলে শূন্য স্থানে Adjective বসে এবং শূন্যস্থানের আগে Adjective থাকলে শূন্যস্থানে Noun বসে।

Example: 

She is a ___ (beauty) girl.

= beautiful 

The weather is ___ (extreme) cold.

= extremely

He is very ___ (strength).

= strong 

She has bookish ___(know)

= Knowledge 

*উপরের Structure অনুযায়ী অবস্থান না থাকলে নিম্ন নিয়ম গুলি অনুসরণ করতে হবে।

Noun: যে শব্দ দ্বারা কোন ব্যক্তি বস্তু প্রাণীর নাম বুঝায় তাকে noun বলে।

Noun এর common suffix সমূহ:-

Tion, sion, hood, dom, ment, ship, ness, ce, th, ty, age, en, er etc.

Example :

educate + tion = education

Free + dom = freedom

Important + nce = importance

Advance + age = advantage

Noun বসার স্থান সমূহ:

 1️⃣ Article এর পর (a/an/the)

The ___ (educate) of our country is not good

= education

2️⃣ Preposition এর পর (of, to, in, from, after, into etc.)

He fights for ___ (free)

= freedom

3️⃣ Possessive এর পর (my, your, his, her, Rahim’s, our etc.)

I appreciate your ___ (assist)

= assistance

4️⃣ Have verb এর পর (have/has/had) perfect tense না হলে

He has ___ (repute)

= reputation

5️⃣ Determiner এর পর (some, much, few, this, that, little etc.)

I have some ___ (responsible) to perform

= responsibilities

6️⃣ Subject & object এর জায়গায় gap থাকলে।

(Govern) should take steps

= government

The teacher gave me (permit) to leave early.

=permission 

Adjective: যে সকল word noun/pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে adjective বলে।

Adjective-এর suffix সমূহ: able, at, tive, sive, al, less, ous, ful, ish, ary, (ly + noun), etc.

Examples: capable, impressive, kindless, childish, poetic, compulsory etc.

(father + ly) = fatherly

Adjective- বসার স্থান সমূহ:

① Noun-এর পূর্বে ।

We live in a digit Bangladesh.

=digital

(ii) Linking verb — এর পরে। (be verb, feel, taste, become etc.)

He is — (fame)

= famous

(iii) Adverb এর পরে ।

It was very — (effect) idea

= effective

(iv) Noun এর পূর্বে। 

You should do something — (create)

= creative

Note: মনে রাখতে হবে যে noun এর পূর্বে noun বসলে Adjective হয়ে যায়।

He is our (head) master.

Adverb: যে সকল word, noun/pronoun ব্যতীত অন্যান্য parts of speech, sentence, clause, phrase অথবা sentence কে modify করে তাকে adverb বলে।

Adverb এর suffix সমূহ:

(‘Ly’ most common) wards, wise etc.

Example: Loudly, backwards, otherwise etc.

Note: ly যুক্ত ৯৫% word adverb; তবে noun এর সাথে-ly যোগ করলে adjective হয়।

Friend= friendly, father = fatherly.

Adverb ব্যবহারের স্থান সমূহঃ

Sentence এর শুরুতে।

(Sudden), he came here.

= suddenly

(i) Sub Verb এর মাঝে।

They — (actual) know everything.

= actually

(i) Sentence এর শেষে gap থাকলে তার আগে noun থাকলে,

You should do the work — (proper)

= properly

(ii) Adjective এর আগে।

It was — (real) hot day.

= really

(iii) Adverb এর আগে adverb কে modify করতে।

He ran — (extreme) fast.

= extremely

Verb: যে word দ্বারা কোন কাজ করা,যাওয়া,খাওয়া,হওয়া,থাকা ইত্যাদি বুঝায় তাকে Verb বলে।

Verb এর suffix সমূহ: en, fy, ize/ise

Prefix সমূহ: en, em, be, dis, mis etc.

Enlarge, empower, beautify, memorize, blacken etc.

Verb বসার স্থান সমূহ:

(i) Subject এর পরে 

He — (come) a doctor

= becomes

(ii) Modal verb এর পরে,

You can — (large) the topic

= enlarge

(iii) Imperative sentence এর শুরুতে।

— (Long) your speech

= prolong

Comma, and, but or এর পূর্বে/পরে শব্দ একই জাতীয় হয়।

HP is a — (digit) and (fame) company.

= digital = famous

Sentence এ নিয়ম অনুসারে যা বসার কথা তাই যদি দেওয়া থাকে ব্রাকেটে তাহলে Prefix যুক্ত করে বিপরীত শব্দ করতে হবে।

You should not like — (honest) people

= dishonest

বিপরীত শব্দের prefix সমূহঃ

In, im, ir, un, dis, extra, over etc.

Irregular, impatient, dishonest, extraordinary, overpopulation, etc.


Made by Md Zakarya Sir 01751545250

Post a Comment

0 Comments